Prothom Rajdhani
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • স্থানীয়
  • অর্থ বাণিজ্য
  • আন্তর্জাতিক
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • অন্যান্য
    • চাকরি
    • শিক্ষা
    • রকমারি
    • শিল্প ও সাহিত্য
Prothom Rajdhani
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • স্থানীয়
  • অর্থ বাণিজ্য
  • আন্তর্জাতিক
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • অন্যান্য
    • চাকরি
    • শিক্ষা
    • রকমারি
    • শিল্প ও সাহিত্য
টপ নিউজস্থানীয়

মেহেরপুরে বিএনপির লিফলেট বিতরণ ও পথসভা

দ্বারা Prothom Rajdhani ২৯ জুলাই, ২০২৫
২৯ জুলাই, ২০২৫ 260 দৃশ্যগুলি

নিজস্ব প্রতিবেদক
তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কর্মকাণ্ড জোরদার ও ৩১ দফা দাবির প্রচারে লিফলেট বিতরণ ও পথসভার আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সোমবার (২৮জুলাই) বিকাল থেকে শুরু হওয়া এই কর্মসূচি দিঘিরপাড়া থেকে যাত্রা শুরু করে ঝাউবাড়িয়া হয়ে সুবিদপুরে গিয়ে এক পথসভায় পরিসমাপ্তি ঘটে। পুরো পথজুড়ে দলীয় নেতা-কর্মীদের সরব উপস্থিতি, স্লোগান এবং লিফলেট বিতরণের মধ্য দিয়ে কর্মসূচিটি একটি প্রাণবন্ত রাজনৈতিক আয়োজন হিসেবে দৃশ্যমান হয়। এই কর্মসূচিতে নেতৃত্ব দেন মেহেরপুর জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল হাসান। এ সময় সঙ্গে ছিলেন শ্যামপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. সাইদুল ইসলাম, এক নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. শাহাবুদ্দিন ও সাধারণ সম্পাদক হোসেন আলী, দুই নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জাকির হোসেন ও সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন মালিথা, এবং ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আসাদুল ইসলাম। এছাড়াও কুতুবপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। পথসভার প্রতিটি স্তরে তারা দলীয় স্লোগান, ব্যানার ও লিফলেট হাতে জনগণের সঙ্গে সরাসরি মতবিনিময়ে অংশ নেন। জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল হাসান জানান এই কর্মসূচির লক্ষ্য শুধু ৩১ দফা দাবির প্রচার নয়, বরং তৃণমূল পর্যায়ে দলের শক্তি, ঐক্য ও সম্পৃক্ততা বাড়ানো। তিনি আরও জানান, ভবিষ্যতেও ধারাবাহিকভাবে এ ধরনের কর্মসূচি চলবে।



শেয়ার করুন
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী খবর
কনের পরিবারকে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার ও টাকা লুট
পরের খবর
বিরুদ্ধে অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেলন

আরও পড়ুন

মেহেরপুরে আরও এক অনলাইন জুয়াড়ি গ্রেফতার

অফিসের ৩৪ লাখ টাকা আত্মসাৎ করে আত্মগোপন, বিআরডিবি মাঠ কর্মীর বিরুদ্ধে মামলা

মেহেরপুর বারে জাতীয়তাবাদী আইনজীবী ফোরমের বিজয়

মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ

জনপ্রিয় খবর

  • পাঁচ কেজি গাঁজা সহ কুতুবপুর ইউনিয়নের সাবেক মেম্বার  সোহেল  আটক

  • মেহেরপুরে নৌকা ছেড়ে ট্রাকে উঠার হিরিক

  • মেহেরপুরের সাহসী ভাষা সৈনিক আওলাদ হোসেন

  • মেহেরপুর পৌর নির্বাচনে মেয়র পদে ৪ প্রার্থীর মনোনয়ন পত্র জমা

  • মেহেরপুরে এস এস সি ব্যাচ -৯৩ ও ৯৫ এর ইফতার মহাফিল

সর্বশেষ

  • মেহেরপুরে আরও এক অনলাইন জুয়াড়ি গ্রেফতার

  • অফিসের ৩৪ লাখ টাকা আত্মসাৎ করে আত্মগোপন, বিআরডিবি মাঠ কর্মীর বিরুদ্ধে মামলা

  • মেহেরপুর বারে জাতীয়তাবাদী আইনজীবী ফোরমের বিজয়

  • মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ

  • মেহেরপুরে বোমা সদৃশ বস্তু ও চিরকুট উদ্ধার

  • হামের উপসর্গ নিয়ে ৮ মাস বয়সী শিশুর মৃত্যু

  • গণভোট বাস্তবায়নের দাবিতে মেহেরপুরে ১১ দলীয় জোটের গণমিছিল

প্রথম রাজধানী

হোটেল বাজার মোড়, মেহেরপুর।
ফোন: +8801714938647
ইমেইল prothomraj@gmail.com

প্রকাশক ও সম্পাদক

সম্পাদক: মাহবুবুল হক পোলেন
ব্যবস্থাপনা সম্পাদক: মকিদুর রহমান
বার্তা সম্পাদক: মিজানুর রহমান অপু
ফোন: +8801714938647
ইমেইল: prothomraj@gmail.com

ফেসবুকে ফলো করুন

Facebook
  • Facebook
  • Twitter
  • Instagram

ফোনঃ +৮৮০১৭১৪৯৩৮৬৪৭ | ইমেইলঃ prothomraj@gmail.com

স্বত্ত্বাধিকারী ২০২৩ প্রথম রাজধানী। সমস্ত অধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতায়ঃ দেশি হোস্টিং।


উপরে ফিরে যান