Prothom Rajdhani
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • স্থানীয়
  • অর্থ বাণিজ্য
  • আন্তর্জাতিক
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • অন্যান্য
    • চাকরি
    • শিক্ষা
    • রকমারি
    • শিল্প ও সাহিত্য
Prothom Rajdhani
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • স্থানীয়
  • অর্থ বাণিজ্য
  • আন্তর্জাতিক
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • অন্যান্য
    • চাকরি
    • শিক্ষা
    • রকমারি
    • শিল্প ও সাহিত্য
টপ নিউজস্থানীয়হাইলাইট

মেহেরপুরে ফেনসিডিল রাখার দায়ে ৪ জনের যাবজ্জীবন

দ্বারা Prothom Rajdhani ২ সেপ্টেম্বর, ২০২৫
২ সেপ্টেম্বর, ২০২৫ 545 দৃশ্যগুলি

 

মেহেরপুর ও গাংনী প্রতিনিধি
ফেনসিডিল রাখার দায়ে ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড ও প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো একবছর কারাদণ্ডাদেশ দেয়া হয়েছে। আজ সোমবার দুপুরে মেহেরপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এস এম নাসিম রেজা এ রায় প্রদান করেন।

দণ্ডপ্রাপ্তরা হচ্ছে— গাংনী উপজেলার করমদি মধ্যপাড়া গ্রামের মোখলেছ আলীর ছেলে জুয়েল, একই গ্রামের সাবেদ আলীর ছেলে স্বপন আলী, আইয়ুব আলীর ছেলে আবেদ এবং জামিরুলের ছেলে টিপু। এদের মধ্যে জুয়েল পলাতক রয়েছে।

মামলার বিবরনে জানা যায়, ২০১৯ সালের ৬ সেপ্টেম্বর মেহেরপুর কুষ্টিয়া সড়কের আকবপুর নামক স্থানে একটি ট্রাক (যার নং— কুষ্টিয়া—ট—১১—২০০৯) তল্লাশি চালিয়ে ৪৬০ বোতল ফেন্সিটির উদ্ধার করে গাংনী থানা পুলিশ। এসময় স্বপন, আবেদ আলী এবং টিপুকে আটক করা হলেও পালিয়ে যায় পাচারকারী জুয়েল। এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১৪(গ)/৩৮/৪১ ধারায় গাংনী থানায় একটি মামলা দায়ের করা হয়। যার মামলা নং ৫, তাং ০৬/০৯/২০১৯ এবং জি আর মামলা নং ২০৩/১৯। মামলা তদন্তকারী কর্মকর্তা গাংনী থানার এস আই আব্দুল হান্নান তদন্ত শেষে আদালতের চার্জশিট প্রদান করেন।

মামলায় মোট ৮ জন সাক্ষী তাদের সাক্ষ্য প্রদান করেন। বাদী বিবাদীদের আইনজীবীর যুক্তিতর্ক ও স্বাক্ষিদের স্বাক্ষ্যে আসামীদের বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত আসামী স্বপন আলী, আবেদ আলী, জুয়েল হোসেন এবং টিপু মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড, প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো ১ বছরের কারাদন্ডাদেশ দেন। জুয়েল হোসেন পলাতক থাকায় তার আটকের দিন থেকে সাজা শুরু হবে।

মামলায় রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিকিউটর এ এস এম সাইদুর রাজ্জাক এবং আসামী পক্ষে অ্যাডভোকেট ফরিদ উদ্দিন ও আসাদুল আজম খোকন কৌশলী ছিলেন।



শেয়ার করুন
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী খবর
বাংলাদেশ থেকে মুজিববাদ চিরতরে ধ্বংস করতে হবে- কামরুল হাসান
পরের খবর
মুজিবনগরে মাসকলাই উৎপাদন বৃদ্ধিতে প্রণোদনা কর্মসূচির উদ্বোধন

আরও পড়ুন

মুজিবনগর দিবসে স্মৃতিসৌধে মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা নিবেদন

মেহেরপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

মেহেরপুরে বিদ্যালয় ভবনে আটকা পড়া শিক্ষার্থী স্থানীয়দের তৎপরতায় উদ্ধার

আলমসাধুর ধাক্কায় দুই শিশু আহত, একজনের অবস্থা আশঙ্কাজনক

জনপ্রিয় খবর

  • পাঁচ কেজি গাঁজা সহ কুতুবপুর ইউনিয়নের সাবেক মেম্বার  সোহেল  আটক

  • মেহেরপুরে নৌকা ছেড়ে ট্রাকে উঠার হিরিক

  • মেহেরপুরের সাহসী ভাষা সৈনিক আওলাদ হোসেন

  • মেহেরপুর পৌর নির্বাচনে মেয়র পদে ৪ প্রার্থীর মনোনয়ন পত্র জমা

  • মেহেরপুরে এস এস সি ব্যাচ -৯৩ ও ৯৫ এর ইফতার মহাফিল

সর্বশেষ

  • মুজিবনগর দিবসে স্মৃতিসৌধে মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা নিবেদন

  • মেহেরপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

  • মেহেরপুরে বিদ্যালয় ভবনে আটকা পড়া শিক্ষার্থী স্থানীয়দের তৎপরতায় উদ্ধার

  • আলমসাধুর ধাক্কায় দুই শিশু আহত, একজনের অবস্থা আশঙ্কাজনক

  • দর্শনায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ পরিবারের

  • আলমডাঙ্গায় মোটরসাইকেলের ধাক্কায় শিশুর আহত

  • দামুড়হুদায় পাওয়ার টিলারের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

প্রথম রাজধানী

হোটেল বাজার মোড়, মেহেরপুর।
ফোন: +8801714938647
ইমেইল prothomraj@gmail.com

প্রকাশক ও সম্পাদক

সম্পাদক: মাহবুবুল হক পোলেন
ব্যবস্থাপনা সম্পাদক: মকিদুর রহমান
বার্তা সম্পাদক: মিজানুর রহমান অপু
ফোন: +8801714938647
ইমেইল: prothomraj@gmail.com

ফেসবুকে ফলো করুন

Facebook
  • Facebook
  • Twitter
  • Instagram

ফোনঃ +৮৮০১৭১৪৯৩৮৬৪৭ | ইমেইলঃ prothomraj@gmail.com

স্বত্ত্বাধিকারী ২০২৩ প্রথম রাজধানী। সমস্ত অধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতায়ঃ দেশি হোস্টিং।


উপরে ফিরে যান