Prothom Rajdhani
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • স্থানীয়
  • অর্থ বাণিজ্য
  • আন্তর্জাতিক
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • অন্যান্য
    • চাকরি
    • শিক্ষা
    • রকমারি
    • শিল্প ও সাহিত্য
Prothom Rajdhani
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • স্থানীয়
  • অর্থ বাণিজ্য
  • আন্তর্জাতিক
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • অন্যান্য
    • চাকরি
    • শিক্ষা
    • রকমারি
    • শিল্প ও সাহিত্য
টপ নিউজস্থানীয়

মেহেরপুরে ধ্বংসের পথে দেড়শ বছরের পুরোনো মসজিদ

দ্বারা Prothom Rajdhani ৪ এপ্রিল, ২০২৪
৪ এপ্রিল, ২০২৪ 401 দৃশ্যগুলি

মেহেরপুর প্রতিনিধি (২৮.০৩,২৪)
৬২ বিঘা জমি মসজিদের উন্নয়নের জন্য ৬২ বিঘা জমি থাকলেও ধ্বংসের পথে প্রায় দেড়শত বছরের পুরাতন তিন গোম্ভুজ বিশিষ্ট আশরফপুর চাতাল পাড়া মসজিদ । মেঝেতে ফাটল ধরেছে , উঠে যাচ্ছে প্লাস্টার, খসে পড়ছে ভবনের নকশা। মসজিদের ওয়াক্ফ স্ট্রেটের সিংহ ভাগ জমি দখল করে নিয়েছেন স্থানীয় প্রভাবশালিরা । বাকি সম্পত্তি থেকে যে আয় হয় তার ছিটে ফোটাও মসজিদ পায় না। ঐতিহাসিক এ মসজিদটি রক্ষার জোর দাবি জানিয়েছে স্থানীয় এলাকাবাসী।
তৎকালিন জমিদার শেখ আইন উদ্দীন ১৮৮৪ সালের মেহেরপুরের আশরফপুর চাতাল পাড়া গ্রামে এ মসজিদ নির্মান করেন। মসজিদ পরিচালনার জন্য তিনি ৬২ বিঘা জমি ওয়াক্ফ স্টেটের নামে করে দেন। এই জমির আয়ের টাকায় মসজিদের সকল কার্যক্রম চলতো। উনার মৃত্যুর পর স্থানীয় প্রভাব শালীরা মসজিদের প্রায় ৪৫ বিঘা জমি দখল করে নিয়েছে। এসকল দখল হওয়া জমি উদ্ধার করা যাচ্ছে না। বর্তমানে মসজিদটিতে রয়েছে মাত্র ৫২ শতক জমি। আর সাড়ে ১৩ বিঘা জমি রয়েছে বর্তমান মোতওয়ালী কাজী হাবিুবুল ইসলামের দখলে। কিন্তু সেখান থেকেও মসজিদকে কোন সহযোগীতা করা হয় না। পুরো জমি উদ্ধারের জন্য মামলাও করেছেন বর্তমান মোতওয়ালী। কিন্তু দির্ঘ সময় পার হলে কোন ফলাফল পাওয়া যায়নি।
মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ফোয়াদ আলী বলেন, ওয়াক্ফ সম্পত্তির মসজিদে সভাপতি হওয়া যায়না। কিন্ত বিগত প্রায় ১৪-১৫ বছর ধরে মতোয়ালি বা ওয়াক্ফ স্টেটের কেউ মসজিদটির কোন খোজ রাখেন না। তাই মসজিদ কমিটি করে মসজিদটিকে বাঁচিয়ে রাখতে হয়েছে। বর্তমানে মসজিদের সাড়ে ১৩ বিঘা জমি রয়েছে বর্তমান মোতওয়ালী কাজী হাবিুবুল ইসলামের দখলে। কিন্তু সেখান থেকেও মসজিদকে কোন সহযোগীতা করা হয় না।
বর্তমান মোতওয়ালী কাজী হাবিবুল ইসলাম বলেন, ৬২ বিঘার মধ্যে আমার তত্বাবধানে মাত্র সাড়ে ১৩ বিঘা জমি আছে। সেখান থেকে মসজিদকে কিছু দেয়া হয়না। কারন সেখানে সরকারি কোন নিয়ম মানা হয়না। বাকি জমি উদ্ধারের জন্য মামলা চলছে। ২৮ পরিবারের কাছে প্রায় ৪৫ বিঘা জমি দখলে রয়েছে। আমরা উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছি।
মেহেরপুর জেলা প্রশাসন সুত্রে জানাগেছে, ওয়াক্ফ স্টেট (আওলাদের) সম্পত্তি থেকে যা আয় হবে তার বেশির ভাগ অংশ উত্তরাধীকাররা পাবে। কিছু অংশ সেখানে থাকা বিভিন্ন প্রতিষ্ঠান দেখভালের জন্য ব্যবহার হওয়ার কথা। ওয়াক্ফ প্রশাসকের কার্যালয়ের উপ প্রশাসক-১ (উপসচিব) হাছিনা বেগম বলেন, মোতায়ালী স্থানীয় উপজেলা বা জেলা প্রশাসনের সাথে যোগাযোগ করতে পারে। তাছাড়া তিনি আমাদের জানালে আমরা আইনগত ব্যবস্থা গ্রহন করবো।



শেয়ার করুন
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী খবর
মেহেরপুরে ট্রাকের ধাক্কায় কলেজ ছাত্রসহ নিহত -২
পরের খবর
মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত, ২ ঘন্টা সড়ক অবরোধ

আরও পড়ুন

গাংনীতে যশোর অঞ্চলে টেকসই কৃষি প্রকল্পে উপজেলা পর্যায়ে কর্মশালা অনুষ্ঠিত

মেহেরপুরের গাংনী উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় যুবদলের হট্টোগল

স্টিয়ারিং ছিঁড়ে হোটেলে ঢুকল আলমসাধু, আহত তিন

এনজিও কর্মি থেকে কোটিপতি অনলাইন জুয়ার মাষ্টার মাইন্ড পলাশ

জনপ্রিয় খবর

  • পাঁচ কেজি গাঁজা সহ কুতুবপুর ইউনিয়নের সাবেক মেম্বার  সোহেল  আটক

  • মেহেরপুরে নৌকা ছেড়ে ট্রাকে উঠার হিরিক

  • মেহেরপুরের সাহসী ভাষা সৈনিক আওলাদ হোসেন

  • মেহেরপুর পৌর নির্বাচনে মেয়র পদে ৪ প্রার্থীর মনোনয়ন পত্র জমা

  • মেহেরপুরে এস এস সি ব্যাচ -৯৩ ও ৯৫ এর ইফতার মহাফিল

সর্বশেষ

  • গাংনীতে যশোর অঞ্চলে টেকসই কৃষি প্রকল্পে উপজেলা পর্যায়ে কর্মশালা অনুষ্ঠিত

  • মেহেরপুরের গাংনী উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় যুবদলের হট্টোগল

  • স্টিয়ারিং ছিঁড়ে হোটেলে ঢুকল আলমসাধু, আহত তিন

  • এনজিও কর্মি থেকে কোটিপতি অনলাইন জুয়ার মাষ্টার মাইন্ড পলাশ

  • মেহেরপুরে মাদক মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন, ‘ষড়যন্ত্র’ দাবি স্থানীয়দের

  • মেহেরপুরে রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

  • মেহেরপুরে বিএনপির নির্বাচনী অফিসের পাশে দুটি বোমা সদৃশ বস্তু উদ্ধার

প্রথম রাজধানী

হোটেল বাজার মোড়, মেহেরপুর।
ফোন: +8801714938647
ইমেইল prothomraj@gmail.com

প্রকাশক ও সম্পাদক

সম্পাদক: মাহবুবুল হক পোলেন
ব্যবস্থাপনা সম্পাদক: মকিদুর রহমান
বার্তা সম্পাদক: মিজানুর রহমান অপু
ফোন: +8801714938647
ইমেইল: prothomraj@gmail.com

ফেসবুকে ফলো করুন

Facebook
  • Facebook
  • Twitter
  • Instagram

ফোনঃ +৮৮০১৭১৪৯৩৮৬৪৭ | ইমেইলঃ prothomraj@gmail.com

স্বত্ত্বাধিকারী ২০২৩ প্রথম রাজধানী। সমস্ত অধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতায়ঃ দেশি হোস্টিং।


উপরে ফিরে যান