Prothom Rajdhani
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • স্থানীয়
  • অর্থ বাণিজ্য
  • আন্তর্জাতিক
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • অন্যান্য
    • চাকরি
    • শিক্ষা
    • রকমারি
    • শিল্প ও সাহিত্য
Prothom Rajdhani
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • স্থানীয়
  • অর্থ বাণিজ্য
  • আন্তর্জাতিক
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • অন্যান্য
    • চাকরি
    • শিক্ষা
    • রকমারি
    • শিল্প ও সাহিত্য
টপ নিউজস্থানীয়

মেহেরপুরে ড্রাম্প ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১

দ্বারা Prothom Rajdhani ২৩ ডিসেম্বর, ২০২৫
২৩ ডিসেম্বর, ২০২৫ 231 দৃশ্যগুলি

মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুর সদর উপজেলার আশরাফপুর বাইপাস সড়কে বালুবাহী ড্রাম্পের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে লিজন (২৩) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন রকিবুল ইসলাম।
আজ মঙ্গলবার সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত লিজন মুজিবনগর উপজেলার মোনাখালী গ্রামের মফিজুল ইসলামের ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রি। আহত রকিবুল ইসলাম সদর উপজেলার চকশ্যামনগর গ্রামের শামসুল হুদার ছেলে এবং নিহতের সহকর্মী।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে এলাকায় প্রচণ্ড ঘন কুয়াশা ছিল। লিজন মোটরসাইকেলে করে সহকর্মী রকিবুলকে সঙ্গে নিয়ে টেংরামারী গ্রামের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে আশরাফপুর বোরিংয়ের কাছে বিপরীত দিক থেকে আসা বালুবাহী একটি ড্রাম্পের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই লিজনের মৃত্যু হয়। স্থানীয়রা আহত রকিবুলকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। দুর্ঘটনার পর ড্রাম্প চালক গাড়িসহ পালিয়ে যায়। সংঘর্ষে মোটরসাইকেলটি সম্পূর্ণ চূর্ণ-বিচূর্ণ হয়ে যায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির জানান, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় জড়িত ড্রাম্পটি আটকের চেষ্টা চলছে।



শেয়ার করুন
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী খবর
গাংনীতে ট্রলি–মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, স্ত্রী ও শিশু আহত
পরের খবর
তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে গাংনীতে বিএনপির আনন্দ শোভাযাত্রা

আরও পড়ুন

মেহেরপুরে মাদক মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন, ‘ষড়যন্ত্র’ দাবি স্থানীয়দের

মেহেরপুরে রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

মেহেরপুরে বিএনপির নির্বাচনী অফিসের পাশে দুটি বোমা সদৃশ বস্তু উদ্ধার

মেহেরপুরে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের ফুড ক্যান্টিনের উদ্বোধন

জনপ্রিয় খবর

  • পাঁচ কেজি গাঁজা সহ কুতুবপুর ইউনিয়নের সাবেক মেম্বার  সোহেল  আটক

  • মেহেরপুরে নৌকা ছেড়ে ট্রাকে উঠার হিরিক

  • মেহেরপুরের সাহসী ভাষা সৈনিক আওলাদ হোসেন

  • মেহেরপুর পৌর নির্বাচনে মেয়র পদে ৪ প্রার্থীর মনোনয়ন পত্র জমা

  • মেহেরপুরে এস এস সি ব্যাচ -৯৩ ও ৯৫ এর ইফতার মহাফিল

সর্বশেষ

  • মেহেরপুরে মাদক মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন, ‘ষড়যন্ত্র’ দাবি স্থানীয়দের

  • মেহেরপুরে রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

  • মেহেরপুরে বিএনপির নির্বাচনী অফিসের পাশে দুটি বোমা সদৃশ বস্তু উদ্ধার

  • মেহেরপুরে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের ফুড ক্যান্টিনের উদ্বোধন

  • মেহেরপুরে ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

  • মেহেরপুরে স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তাদের সঙ্গে সচিবের মতবিনিময় সভা

  • গণভোটের মাধ্যমে ৫৪ বছরের ভুলত্রুটি সংশোধন হবে: মনির হায়দার

প্রথম রাজধানী

হোটেল বাজার মোড়, মেহেরপুর।
ফোন: +8801714938647
ইমেইল prothomraj@gmail.com

প্রকাশক ও সম্পাদক

সম্পাদক: মাহবুবুল হক পোলেন
ব্যবস্থাপনা সম্পাদক: মকিদুর রহমান
বার্তা সম্পাদক: মিজানুর রহমান অপু
ফোন: +8801714938647
ইমেইল: prothomraj@gmail.com

ফেসবুকে ফলো করুন

Facebook
  • Facebook
  • Twitter
  • Instagram

ফোনঃ +৮৮০১৭১৪৯৩৮৬৪৭ | ইমেইলঃ prothomraj@gmail.com

স্বত্ত্বাধিকারী ২০২৩ প্রথম রাজধানী। সমস্ত অধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতায়ঃ দেশি হোস্টিং।


উপরে ফিরে যান