Prothom Rajdhani
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • স্থানীয়
  • অর্থ বাণিজ্য
  • আন্তর্জাতিক
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • অন্যান্য
    • চাকরি
    • শিক্ষা
    • রকমারি
    • শিল্প ও সাহিত্য
Prothom Rajdhani
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • স্থানীয়
  • অর্থ বাণিজ্য
  • আন্তর্জাতিক
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • অন্যান্য
    • চাকরি
    • শিক্ষা
    • রকমারি
    • শিল্প ও সাহিত্য
টপ নিউজস্থানীয়

মেহেরপুরে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের ফুড ক্যান্টিনের উদ্বোধন

দ্বারা Prothom Rajdhani ৭ ফেব্রুয়ারি, ২০২৬
৭ ফেব্রুয়ারি, ২০২৬ 191 দৃশ্যগুলি

মেহেরপুর জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে মহিলা বিষয়ক অধিদপ্তর প্রাঙ্গণে একটি ফুড ক্যান্টিনের উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে ক্যান্টিনটির উদ্বোধন করেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ এনডিসি, যিনি মেহেরপুরের সাবেক জেলা প্রশাসক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

উদ্বোধন শেষে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক খাতুনে জান্নাতের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সিনিয়র সচিব মমতাজ আহমেদ। তিনি বলেন, একসময় নারী-পুরুষ কারোরই ভোটাধিকার ছিল না; রাজার আইনই ছিল চূড়ান্ত। গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে জনগণের মতামতের মূল্যায়ন শুরু হয়েছে এবং নির্বাচন ব্যবস্থার মাধ্যমে ভোটাধিকার নিশ্চিত হয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘তথ্য আপা প্রকল্প (২য় পর্যায়)’–এর প্রকল্প পরিচালক ও অতিরিক্ত সচিব শাহনাজ বেগম নীনা এবং উপ-পরিচালক (যুগ্ম সচিব) এস এম নাজিবুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক নাসিমা খাতুন।

এছাড়াও অনুষ্ঠানে জেলা প্রশাসক ড. সৈয়দ এনামুল কবিরসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উদ্বোধনের আগে প্রধান অতিথি জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর পরিচালিত সেলস সেন্টার পরিদর্শন করেন। নতুন এ ফুড ক্যান্টিন চালুর ফলে নারী উদ্যোক্তা ও সেবা কার্যক্রম আরও সম্প্রসারিত হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।



শেয়ার করুন
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী খবর
মেহেরপুরে ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি
পরের খবর
মেহেরপুরে বিএনপির নির্বাচনী অফিসের পাশে দুটি বোমা সদৃশ বস্তু উদ্ধার

আরও পড়ুন

দামুড়হুদায় নিখোঁজ নারীর হাত-পা বাঁধা রক্তাক্ত মরদেহ উদ্ধার

গাংনীতে যশোর অঞ্চলে টেকসই কৃষি প্রকল্পে উপজেলা পর্যায়ে কর্মশালা অনুষ্ঠিত

মেহেরপুরের গাংনী উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় যুবদলের হট্টোগল

স্টিয়ারিং ছিঁড়ে হোটেলে ঢুকল আলমসাধু, আহত তিন

জনপ্রিয় খবর

  • পাঁচ কেজি গাঁজা সহ কুতুবপুর ইউনিয়নের সাবেক মেম্বার  সোহেল  আটক

  • মেহেরপুরে নৌকা ছেড়ে ট্রাকে উঠার হিরিক

  • মেহেরপুরের সাহসী ভাষা সৈনিক আওলাদ হোসেন

  • মেহেরপুর পৌর নির্বাচনে মেয়র পদে ৪ প্রার্থীর মনোনয়ন পত্র জমা

  • মেহেরপুরে এস এস সি ব্যাচ -৯৩ ও ৯৫ এর ইফতার মহাফিল

সর্বশেষ

  • দামুড়হুদায় নিখোঁজ নারীর হাত-পা বাঁধা রক্তাক্ত মরদেহ উদ্ধার

  • গাংনীতে যশোর অঞ্চলে টেকসই কৃষি প্রকল্পে উপজেলা পর্যায়ে কর্মশালা অনুষ্ঠিত

  • মেহেরপুরের গাংনী উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় যুবদলের হট্টোগল

  • স্টিয়ারিং ছিঁড়ে হোটেলে ঢুকল আলমসাধু, আহত তিন

  • এনজিও কর্মি থেকে কোটিপতি অনলাইন জুয়ার মাষ্টার মাইন্ড পলাশ

  • মেহেরপুরে মাদক মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন, ‘ষড়যন্ত্র’ দাবি স্থানীয়দের

  • মেহেরপুরে রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

প্রথম রাজধানী

হোটেল বাজার মোড়, মেহেরপুর।
ফোন: +8801714938647
ইমেইল prothomraj@gmail.com

প্রকাশক ও সম্পাদক

সম্পাদক: মাহবুবুল হক পোলেন
ব্যবস্থাপনা সম্পাদক: মকিদুর রহমান
বার্তা সম্পাদক: মিজানুর রহমান অপু
ফোন: +8801714938647
ইমেইল: prothomraj@gmail.com

ফেসবুকে ফলো করুন

Facebook
  • Facebook
  • Twitter
  • Instagram

ফোনঃ +৮৮০১৭১৪৯৩৮৬৪৭ | ইমেইলঃ prothomraj@gmail.com

স্বত্ত্বাধিকারী ২০২৩ প্রথম রাজধানী। সমস্ত অধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতায়ঃ দেশি হোস্টিং।


উপরে ফিরে যান