Prothom Rajdhani
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • স্থানীয়
  • অর্থ বাণিজ্য
  • আন্তর্জাতিক
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • অন্যান্য
    • চাকরি
    • শিক্ষা
    • রকমারি
    • শিল্প ও সাহিত্য
Prothom Rajdhani
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • স্থানীয়
  • অর্থ বাণিজ্য
  • আন্তর্জাতিক
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • অন্যান্য
    • চাকরি
    • শিক্ষা
    • রকমারি
    • শিল্প ও সাহিত্য
টপ নিউজস্থানীয়

মেহেরপুরে অস্ত্র ও গুলিসহ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আটক

দ্বারা Prothom Rajdhani ২০ ডিসেম্বর, ২০২৫
২০ ডিসেম্বর, ২০২৫ 255 দৃশ্যগুলি

 

মেহেরপুর প্রতিনিধিঃ
মেহেরপুরের মুজিবনগর উপজেলার মহাজনপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আরিফুল হক মিঠু (৪১) কে বিদেশি অস্ত্র ও গুলিসহ আটক করেছে যৌথ বাহিনী।
শুক্রবার (১৯ ডিসেম্বর) দিবাগত মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও র‍্যাব-১২ এর একটি যৌথ দল মুজিবনগর উপজেলার মহাজনপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে নিজ বাড়ি থেকে আটক করে। আটককৃত আরিফুল হক মিঠু মহাজনপুর গ্রামের রেজাউল হকের ছেলে।
অভিযানকালে তার হেফাজত থেকে একটি ৭.৬৫ মিমি পিস্তল (মেড ইন ইউএসএ), একটি ম্যাগাজিন এবং দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, আরিফুল হক মিঠুর বিরুদ্ধে চাঁদাবাজি, ধর্ষণ, বিস্ফোরক সংক্রান্ত অপরাধসহ বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এসব কর্মকাণ্ডের প্রতিবাদে এর আগেও ২০২৩ সালে তার গ্রেপ্তারের দাবিতে এলাকাবাসী সমাবেশ ও বিক্ষোভ কর্মসূচি পালন করে।
মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত আরিফুল ইসলামের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে মেহেরপুর জেলা কারাগারে পাঠানো হবে।



শেয়ার করুন
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী খবর
বিয়ের দাবিতে শিক্ষকের বাড়িতে শিক্ষিকার অনশন
পরের খবর
ছাত্রীকে ধর্ষনের মামলার ২২ দিনেও গ্রেপ্তার হয়নি শিক্ষক রাজু

আরও পড়ুন

মেহেরপুর বারে জাতীয়তাবাদী আইনজীবী ফোরমের বিজয়

মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ

মেহেরপুরে বোমা সদৃশ বস্তু ও চিরকুট উদ্ধার

হামের উপসর্গ নিয়ে ৮ মাস বয়সী শিশুর মৃত্যু

জনপ্রিয় খবর

  • পাঁচ কেজি গাঁজা সহ কুতুবপুর ইউনিয়নের সাবেক মেম্বার  সোহেল  আটক

  • মেহেরপুরে নৌকা ছেড়ে ট্রাকে উঠার হিরিক

  • মেহেরপুরের সাহসী ভাষা সৈনিক আওলাদ হোসেন

  • মেহেরপুর পৌর নির্বাচনে মেয়র পদে ৪ প্রার্থীর মনোনয়ন পত্র জমা

  • মেহেরপুরে এস এস সি ব্যাচ -৯৩ ও ৯৫ এর ইফতার মহাফিল

সর্বশেষ

  • মেহেরপুর বারে জাতীয়তাবাদী আইনজীবী ফোরমের বিজয়

  • মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ

  • মেহেরপুরে বোমা সদৃশ বস্তু ও চিরকুট উদ্ধার

  • হামের উপসর্গ নিয়ে ৮ মাস বয়সী শিশুর মৃত্যু

  • গণভোট বাস্তবায়নের দাবিতে মেহেরপুরে ১১ দলীয় জোটের গণমিছিল

  • মুজিবনগর দিবসে স্মৃতিসৌধে মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা নিবেদন

  • মেহেরপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

প্রথম রাজধানী

হোটেল বাজার মোড়, মেহেরপুর।
ফোন: +8801714938647
ইমেইল prothomraj@gmail.com

প্রকাশক ও সম্পাদক

সম্পাদক: মাহবুবুল হক পোলেন
ব্যবস্থাপনা সম্পাদক: মকিদুর রহমান
বার্তা সম্পাদক: মিজানুর রহমান অপু
ফোন: +8801714938647
ইমেইল: prothomraj@gmail.com

ফেসবুকে ফলো করুন

Facebook
  • Facebook
  • Twitter
  • Instagram

ফোনঃ +৮৮০১৭১৪৯৩৮৬৪৭ | ইমেইলঃ prothomraj@gmail.com

স্বত্ত্বাধিকারী ২০২৩ প্রথম রাজধানী। সমস্ত অধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতায়ঃ দেশি হোস্টিং।


উপরে ফিরে যান