Prothom Rajdhani
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • স্থানীয়
  • অর্থ বাণিজ্য
  • আন্তর্জাতিক
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • অন্যান্য
    • চাকরি
    • শিক্ষা
    • রকমারি
    • শিল্প ও সাহিত্য
Prothom Rajdhani
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • স্থানীয়
  • অর্থ বাণিজ্য
  • আন্তর্জাতিক
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • অন্যান্য
    • চাকরি
    • শিক্ষা
    • রকমারি
    • শিল্প ও সাহিত্য
জাতীয়টপ নিউজস্থানীয়হাইলাইট

মুজিবনগরে অপহরণ ঘটনার ৬ আসামী গ্রেফতার

দ্বারা Prothom Rajdhani ১৫ মে, ২০২২
১৫ মে, ২০২২ 509 দৃশ্যগুলি

মুজিবনগর প্রতিনিধি:
মুজিবনগরে অপহরণ করে মুক্তিপন আদায়ের ঘটনায় ১ মাস পর ৬ জন আসামীকে গ্রেফতার করেছে মুজিবনগর থানা পুলিশ।
শনিবার রাতে মুজিবনগর থানা পুলিশ, জেলা গোয়েন্দা শাখা মেহেরপুর এবং সাইবার ক্রাইম ইউনিট মেহেরপুরের সমন্বয়ে গঠিত টিম তাদেরকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীরা হলেন,মেহেরপুর জেলার টুঙ্গী গ্রামের নজরুল ইসলামের ছেলে মাদার আলী(৫০),আবুল হোসেনের ছেলে তারিকুল ইসলাম(৩৭), সোনাপুর মাদ্রাসা পাড়ার নূর ইসলামের ছেলে ফিরোজ(২৫),সোনাপুর মন্ডলপাড়ার মৃত ওয়াদ আলী মেম্বারের ছেলে মইনুল হোসেন(৪০),শরিফ উদ্দিনের ছেলে রুয়েল(২৫) ও সোনাপুর মালিথাপাড়ার মজিবর রহমানের ছেলে বাপ্পি হোসেন(২৬)। গ্রেফতারের পর রবিবার বিকালে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
উল্যেখ্য,গত ইং ০১/০৪/২২ তারিখ রাত্রী আনুমানিক ৯ ঘটিকার সময় মুজিবনগর থানাধীন গোপালপুর গ্রামস্থ হাতিরখাল নামক স্থান নিজের মাঠের জমিতে স্যালো মেশিন দিয়ে সেচ দেওয়ার সময় কয়েকজন লোক গোপালপুর গ্রামের শাহাবদ্দীন শেখের ছেলে আঃ মালেক ও তার ভাই শফিকুল ইসলামকে অপহরন করে। অপহরনের কয়েকঘন্টার মাথায় তাদের উদ্ধার করা হলে আঃ মালেক বাদী হয়ে অজ্ঞাতনামা ১৪/১৫ জন আসামী করে একটি অপহরন মামলা দায়ের করে। যার মামলা নম্বর-০২, তারিখ-০৫/০৪/২০২২ ইং, ধারা-৩৬৫/৩৮৫/৩৮৬ পেনাল কোড।
পরবর্তিতে মুজিবনগর থানা পুলিশ মামলাটা আমলে নিয়ে মামলার তদন্তকারী অফিসার পুলিশ পরিদর্শক(তদন্ত) শরিফুল ইসলাম মেহেরপুর পুলিশ সুপার রাফিউল আলমের সার্বিক তত্বাবধানে এবং নির্দেশনায় মুজিবনগর থানা পুলিশ, জেলা গোয়েন্দা শাখা মেহেরপুর এবং সাইবার ক্রাইম ইউনিট মেহেরপুর এর সমন্বয়ে গঠিত টিম নিয়ে মামলার তদন্ত শুরু করেন।
মাস খানেক তদন্ত শেষে বিভিন্ন তথ্য প্রমান সংগ্রহ করে ঘটনার সহিত জড়িত ৩ জন আসামীকে গ্রেফতার করেন। এবং গত শনিবার রাতে একই মামলার আরো ৬ জন আসামী গ্রেফতার হলো। মুজিবনগর থানার অফিসার ইনচার্জ মেহেদী রাসেল জানান,আসামীরা নিজে ঘটনার সহিত জড়িত থাকার বিষয়টি স্বেচ্ছায় বিজ্ঞ আদালতে ১৬৪ ধারা মোতাবেক স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করেন।এবং আসামীরা ঘটনার সহিত জড়িত সকল সহযোগী আসামীদের সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যাদি প্রদান করে। আসামীদ্বয়ের প্রদত্ত তথ্যাদি সতর্কভাবে যাচাই বাছাই সহ ঘটনার সহিত জড়িত অন্যান্য পলাতক সহযোগী আসামীদের মধ্যে আরো ৬ জনকে গ্রেফতার করে আদালতের মাধ্যেমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।



শেয়ার করুন
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী খবর
আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মোমিনুল ইসলামকে বরণ
পরের খবর
সাবেক মেয়র মোতাছিম বিল্লাহ মতু মনোনয়নপত্র জমা

আরও পড়ুন

মুজিবনগর দিবসে স্মৃতিসৌধে মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা নিবেদন

মেহেরপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

মেহেরপুরে বিদ্যালয় ভবনে আটকা পড়া শিক্ষার্থী স্থানীয়দের তৎপরতায় উদ্ধার

আলমসাধুর ধাক্কায় দুই শিশু আহত, একজনের অবস্থা আশঙ্কাজনক

জনপ্রিয় খবর

  • পাঁচ কেজি গাঁজা সহ কুতুবপুর ইউনিয়নের সাবেক মেম্বার  সোহেল  আটক

  • মেহেরপুরে নৌকা ছেড়ে ট্রাকে উঠার হিরিক

  • মেহেরপুরের সাহসী ভাষা সৈনিক আওলাদ হোসেন

  • মেহেরপুর পৌর নির্বাচনে মেয়র পদে ৪ প্রার্থীর মনোনয়ন পত্র জমা

  • মেহেরপুরে এস এস সি ব্যাচ -৯৩ ও ৯৫ এর ইফতার মহাফিল

সর্বশেষ

  • মুজিবনগর দিবসে স্মৃতিসৌধে মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা নিবেদন

  • মেহেরপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

  • মেহেরপুরে বিদ্যালয় ভবনে আটকা পড়া শিক্ষার্থী স্থানীয়দের তৎপরতায় উদ্ধার

  • আলমসাধুর ধাক্কায় দুই শিশু আহত, একজনের অবস্থা আশঙ্কাজনক

  • দর্শনায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ পরিবারের

  • আলমডাঙ্গায় মোটরসাইকেলের ধাক্কায় শিশুর আহত

  • দামুড়হুদায় পাওয়ার টিলারের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

প্রথম রাজধানী

হোটেল বাজার মোড়, মেহেরপুর।
ফোন: +8801714938647
ইমেইল prothomraj@gmail.com

প্রকাশক ও সম্পাদক

সম্পাদক: মাহবুবুল হক পোলেন
ব্যবস্থাপনা সম্পাদক: মকিদুর রহমান
বার্তা সম্পাদক: মিজানুর রহমান অপু
ফোন: +8801714938647
ইমেইল: prothomraj@gmail.com

ফেসবুকে ফলো করুন

Facebook
  • Facebook
  • Twitter
  • Instagram

ফোনঃ +৮৮০১৭১৪৯৩৮৬৪৭ | ইমেইলঃ prothomraj@gmail.com

স্বত্ত্বাধিকারী ২০২৩ প্রথম রাজধানী। সমস্ত অধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতায়ঃ দেশি হোস্টিং।


উপরে ফিরে যান