মেহেরপুর প্রতিনিধিঃ
মেহেরপুর কাশাড়ি পাড়ার মৃত রমজানের ছেলে আঃ মান্নান (৭০) গত ১৫ মার্চ থেকে নিখোঁজ রয়েছে। তার পরিবারের বরাত দিয়ে জানা গেছে, সর্বশেষ আঃ মান্নানকে চুয়াডাঙ্গা জেলার মেহেরপুর বাসস্টান্ডে দেখা গেছে। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যায়নি।
পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে চুয়াডাঙ্গা পুলিশে ঘটনাটি জানিয়েছেন। এ বিষয়ে তার পরিবারের লোকজন চুয়াডাঙ্গা সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেছে যার নম্বর ৮৪১ ও ১৮ মার্চ ২০২৬ নথিভুক্ত হয়েছে।
পরিবারের পক্ষ থেকে সবাইকে অনুরোধ জানানো হয়েছে, কেউ যদি আঃ মান্নানকে দেখেন বা তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য পান, তা পুলিশকে জানানোর জন্য অথবা ০১৭৬৮-২১৫৯৯১ এয় নাম্বারে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।