Prothom Rajdhani
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • স্থানীয়
  • অর্থ বাণিজ্য
  • আন্তর্জাতিক
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • অন্যান্য
    • চাকরি
    • শিক্ষা
    • রকমারি
    • শিল্প ও সাহিত্য
Prothom Rajdhani
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • স্থানীয়
  • অর্থ বাণিজ্য
  • আন্তর্জাতিক
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • অন্যান্য
    • চাকরি
    • শিক্ষা
    • রকমারি
    • শিল্প ও সাহিত্য
টপ নিউজস্থানীয়

চুয়াডাঙ্গায় অনলাইন জুয়ার মাস্টার এজেন্টসহ গ্রেপ্তার ২

দ্বারা Prothom Rajdhani ৫ সেপ্টেম্বর, ২০২৫
৫ সেপ্টেম্বর, ২০২৫ 210 দৃশ্যগুলি

 

চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গায় অনলাইন জুয়ার 1xBet-এর মাস্টার এজেন্টসহ দুইজনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল। এ সময় তাদের কাছ থেকে অনলাইন জুয়ার কাজে ব্যবহৃত একাধিক দামী স্মার্টফোন ও সিম কার্ড উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ফোনে 1xBet, Reddy, MelBet, MobCash, Telegram, Binance, bKash, CellFin, Nagad, Rocket অ্যাপ্লিকেশনগুলো লগইন অবস্থায় পাওয়া যায়।

গ্রেপ্তারকৃতরা হলেন—চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার জয়রামপুর দাসপাড়া গ্রামের শ্রী দয়াল দাসের ছেলে শুভংকর কুমার দাস (২৩), ও একই উপজেলার ডুগডুগি গ্রামের মো. সাহাদৎ ওরফে সাধুর ছেলে হাফিজুল ইসলাম ওরফে হ্যাপি (২৫)।

শুক্রবার (৫ সেপ্টম্বর) বিকেল ৪টার দিকে জেলা পুলিশের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে, শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে দামুড়হুদা উপজেলার জয়রামপুর দাসপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। অভিযানটি পরিচালনা করেন সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের ইনচার্জ পুলিশ পরিদর্শক সামসুদ্দোহা। তার নেতৃত্বে উপ-পরিদর্শক সৌমিত্র সাহা, মুহিদ হাসান এবং সহকারী উপ-পরিদর্শক রজিবুল, রমেন ও আরিফ অংশ নেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুভংকর 1xBet-এর মাস্টার এজেন্ট হিসেবে স্থানীয় তরুণদের টার্গেট করে তাদের মোবাইলে জুয়ার বিভিন্ন অ্যাপ ইন্সটল করে রেজিস্ট্রেশন করিয়ে দিতেন। এতে যুব সমাজ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি নানা অপরাধে জড়িয়ে পড়ছে। কেউ কেউ ঋণ শোধ করতে না পেরে আত্মহত্যার পথও বেছে নিচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিতে তাদের দুজনকে গ্রেপ্তার করা হয়।

চুয়াডাঙ্গার পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা বিপিএম-সেবা বলেন, বাংলাদেশে প্রচলিত 1xBet, MelBet সহ যতগুলো বেটিং সাইট রয়েছে তার বেশিরভাগই রাশিয়া থেকে নিয়ন্ত্রণ করা হয়। মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) মাধ্যমে নির্দিষ্ট নম্বরে টাকা পাঠালে ব্যালেন্স যোগ হয়ে যায় এবং দেশের টাকা বাইরে চলে যায়। ব্যালেন্স যুক্ত হওয়ার পরে সাইটগুলোতে বিভিন্ন ধরনের জুয়া খেলার যে অপশন রয়েছে সেগুলো থেকে যে কোনো একটি পছন্দ অনুযায়ী অ্যাকাউন্ট হোল্ডার খেলতে পারে। বিভিন্ন দেশে স্থানীয়ভাবে নিয়ন্ত্রণের জন্য এজেন্ট নিয়োগ করা হয়। জুয়ার এজেন্টরা অনলাইন জুয়া সংশ্লিষ্ট অ্যাপস পরিচালনা করতে পারে টেকনিক্যালি দক্ষ এমন লোক নিয়োগ দেয়। সরকার অনলাইন জুয়া প্রতিরোধে সাজাসহ মোটা অংকের আর্থিক জরিমাণার বিধান রেখে সাইবার সুরক্ষা আইনটি অনুমোদন করেছেন। পরিশেষে, তিনি অনলাইন জুয়াসহ সব অপরাধ নিয়ন্ত্রণে সবার সহযোগিতা ও অনলাইন জুয়ায় আকৃষ্ট যুবকদের ধ্বংসের দিক থেকে ফিরে এসে স্বাভাবিক জীবনযাপন করার অনুরোধ জানান।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে দামুড়হুদা মডেল থানায় সাইবার সুরক্ষা আইনে মামলা দায়ের করা হয়েছে। জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিটি থানা এলাকায় অভিযান অব্যাহত থাকবে।



শেয়ার করুন
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী খবর
মেহেরপুরে মফেজ হত্যার বিচারের দাবিতে সংবাদ সম্মেলন
পরের খবর
মেহেরপুরে বুড়িপোতা ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপি কার্যালয়ে হামলা-ভাঙচুর

আরও পড়ুন

মেহেরপুর বারে জাতীয়তাবাদী আইনজীবী ফোরমের বিজয়

মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ

মেহেরপুরে বোমা সদৃশ বস্তু ও চিরকুট উদ্ধার

হামের উপসর্গ নিয়ে ৮ মাস বয়সী শিশুর মৃত্যু

জনপ্রিয় খবর

  • পাঁচ কেজি গাঁজা সহ কুতুবপুর ইউনিয়নের সাবেক মেম্বার  সোহেল  আটক

  • মেহেরপুরে নৌকা ছেড়ে ট্রাকে উঠার হিরিক

  • মেহেরপুরের সাহসী ভাষা সৈনিক আওলাদ হোসেন

  • মেহেরপুর পৌর নির্বাচনে মেয়র পদে ৪ প্রার্থীর মনোনয়ন পত্র জমা

  • মেহেরপুরে এস এস সি ব্যাচ -৯৩ ও ৯৫ এর ইফতার মহাফিল

সর্বশেষ

  • মেহেরপুর বারে জাতীয়তাবাদী আইনজীবী ফোরমের বিজয়

  • মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ

  • মেহেরপুরে বোমা সদৃশ বস্তু ও চিরকুট উদ্ধার

  • হামের উপসর্গ নিয়ে ৮ মাস বয়সী শিশুর মৃত্যু

  • গণভোট বাস্তবায়নের দাবিতে মেহেরপুরে ১১ দলীয় জোটের গণমিছিল

  • মুজিবনগর দিবসে স্মৃতিসৌধে মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা নিবেদন

  • মেহেরপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

প্রথম রাজধানী

হোটেল বাজার মোড়, মেহেরপুর।
ফোন: +8801714938647
ইমেইল prothomraj@gmail.com

প্রকাশক ও সম্পাদক

সম্পাদক: মাহবুবুল হক পোলেন
ব্যবস্থাপনা সম্পাদক: মকিদুর রহমান
বার্তা সম্পাদক: মিজানুর রহমান অপু
ফোন: +8801714938647
ইমেইল: prothomraj@gmail.com

ফেসবুকে ফলো করুন

Facebook
  • Facebook
  • Twitter
  • Instagram

ফোনঃ +৮৮০১৭১৪৯৩৮৬৪৭ | ইমেইলঃ prothomraj@gmail.com

স্বত্ত্বাধিকারী ২০২৩ প্রথম রাজধানী। সমস্ত অধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতায়ঃ দেশি হোস্টিং।


উপরে ফিরে যান