Prothom Rajdhani
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • স্থানীয়
  • অর্থ বাণিজ্য
  • আন্তর্জাতিক
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • অন্যান্য
    • চাকরি
    • শিক্ষা
    • রকমারি
    • শিল্প ও সাহিত্য
Prothom Rajdhani
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • স্থানীয়
  • অর্থ বাণিজ্য
  • আন্তর্জাতিক
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • অন্যান্য
    • চাকরি
    • শিক্ষা
    • রকমারি
    • শিল্প ও সাহিত্য
টপ নিউজস্থানীয়

গাংনী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিরুদ্ধে ভুয়া সমতা বিল তৈরির অভিযোগ

দ্বারা Prothom Rajdhani ১৮ জানুয়ারি, ২০২৬
১৮ জানুয়ারি, ২০২৬ 80 দৃশ্যগুলি

 

মেহেরপুর প্রতিনিধি :
মেহেরপুরের গাংনী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুর রশিদের বিরুদ্ধে ভুয়া সমতা বিল তৈরির গুরুতর অভিযোগ উঠেছে। ২০১০ সালে নিয়োগপ্রাপ্ত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য প্রণীত সমতা বিলের তালিকায় অনিয়মের অভিযোগে উপজেলা হিসাবরক্ষণ অফিস থেকে গত বৃহস্পতিবার তিনি বিলটা পুনরায় শিক্ষা অফিসে ফেরত পাঠানো হয়েছে।
সূত্র জানায়, ২০১০ সালে নিয়োগপ্রাপ্ত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সমতা বিল দেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার। এ সিদ্ধান্তের আলোকে গাংনী উপজেলায় ৫৫ জন শিক্ষকের একটি তালিকা প্রস্তুত করে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস। তবে অভিযোগ রয়েছে, ওই তালিকায় ২০১২ সালে নিয়োগপ্রাপ্ত বালিয়াঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সাখাওয়াত হোসেনের নাম অন্তর্ভুক্ত করা হয়, যা নিয়ম বহির্ভূত।
অভিযোগে বলা হয়, শিক্ষক সাখাওয়াত হোসেনের নামে ১ লাখ ১০ হাজার ৮৯২ টাকার একটি ভুয়া বিল ভাউচার প্রস্তুত করা হয়। বিষয়টির সত্যতা স্বীকার করে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের হিসাব সহকারী নাসিমা খাতুন জানান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুর রশিদের নির্দেশনা অনুযায়ী তিনি বিলটি প্রস্তুত করেছেন।
এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষক অভিযোগ করেন, বিদ্যালয়ের উন্নয়ন কাজের জন্য সরকার থেকে বরাদ্দ দেওয়া স্লিপের অর্থ থেকে মোটা অংকের কমিশন দাবি করা হয়। কমিশন না দিলে ভবিষ্যতে বরাদ্দ না দেওয়ার হুমকি ও বিভিন্নভাবে মানসিক নির্যাতনের শিকার হতে হয় শিক্ষকদের।
গাংনী উপজেলা হিসাবরক্ষণ অফিসের জুনিয়র অডিটর সাইফুল ইসলাম বলেন, সমতা বিলের জন্য ৫৫ জন শিক্ষকের একটি তালিকা পাঠানো হয়েছিল। যাচাই-বাছাইয়ে কিছু ত্রুটি ধরা পড়ায় বিলটি ফেরত দেওয়া হয়েছে।
হিসাব সহকারী নাসিমা খাতুন বলেন, টিও স্যার যেভাবে বিল প্রস্তুত করতে বলেছেন, আমি সেভাবেই করেছি। ২০১২ সালের নিয়োগপ্রাপ্ত সাখাওয়াত হোসেনের নাম কীভাবে যুক্ত করা হয়েছে, সে বিষয়ে স্যারই ভালো বলতে পারবেন।
এ বিষয়ে অভিযুক্ত তালিকাভুক্ত শিক্ষক সাখাওয়াত হোসেন দাবি করেন, একজন শিক্ষকের ব্যাংক হিসাব না থাকায় তাকে সহযোগিতার জন্য আমার হিসাব ব্যবহার করা হয়েছে। তিনি পুরো ঘটনাকে রাজনৈতিক ষড়যন্ত্র বলেও উল্লেখ করেন, তবে সংশ্লিষ্ট শিক্ষকের নাম-পরিচয় প্রকাশ করেননি।
অভিযোগ অস্বীকার করে গাংনী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুর রশিদ বলেন, সমতা বিল সংক্রান্ত কোনো ভুয়া তথ্য বা বিল হিসাবরক্ষণ অফিসে পাঠানো হয়নি।
মেহেরপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সুকুমার মিত্র বলেন, ভুয়া সমতা বিল দেওয়ার কোনো সুযোগ নেই। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
গাংনী উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন বলেন, বিষয়টি সম্পর্কে আমি অবগত নই। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।



শেয়ার করুন
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী খবর
মেহেরপুরে দৈনিক সংগ্রামের ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
পরের খবর
মেহেরপুরে ফার্মেসিতে ভ্রাম্যমাণ অভিযান, চার প্রতিষ্ঠানকে জরিমানা

আরও পড়ুন

মেহেরপুরে বিএনপির নির্বাচনী অফিসের পাশে দুটি বোমা সদৃশ বস্তু উদ্ধার

মেহেরপুরে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের ফুড ক্যান্টিনের উদ্বোধন

মেহেরপুরে ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

মেহেরপুরে স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তাদের সঙ্গে সচিবের মতবিনিময় সভা

জনপ্রিয় খবর

  • পাঁচ কেজি গাঁজা সহ কুতুবপুর ইউনিয়নের সাবেক মেম্বার  সোহেল  আটক

  • মেহেরপুরে নৌকা ছেড়ে ট্রাকে উঠার হিরিক

  • মেহেরপুরের সাহসী ভাষা সৈনিক আওলাদ হোসেন

  • মেহেরপুর পৌর নির্বাচনে মেয়র পদে ৪ প্রার্থীর মনোনয়ন পত্র জমা

  • মেহেরপুরে এস এস সি ব্যাচ -৯৩ ও ৯৫ এর ইফতার মহাফিল

সর্বশেষ

  • মেহেরপুরে বিএনপির নির্বাচনী অফিসের পাশে দুটি বোমা সদৃশ বস্তু উদ্ধার

  • মেহেরপুরে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের ফুড ক্যান্টিনের উদ্বোধন

  • মেহেরপুরে ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

  • মেহেরপুরে স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তাদের সঙ্গে সচিবের মতবিনিময় সভা

  • গণভোটের মাধ্যমে ৫৪ বছরের ভুলত্রুটি সংশোধন হবে: মনির হায়দার

  • গাংনীতে পাঁচার হওয়া ৫৫০ কেজি ভারতীয় জিরা উদ্ধার

  • মেহেরপুরে গণভোট সচেতনতা বৃদ্ধিমূলক কর্মসূচি অনুষ্ঠিত

প্রথম রাজধানী

হোটেল বাজার মোড়, মেহেরপুর।
ফোন: +8801714938647
ইমেইল prothomraj@gmail.com

প্রকাশক ও সম্পাদক

সম্পাদক: মাহবুবুল হক পোলেন
ব্যবস্থাপনা সম্পাদক: মকিদুর রহমান
বার্তা সম্পাদক: মিজানুর রহমান অপু
ফোন: +8801714938647
ইমেইল: prothomraj@gmail.com

ফেসবুকে ফলো করুন

Facebook
  • Facebook
  • Twitter
  • Instagram

ফোনঃ +৮৮০১৭১৪৯৩৮৬৪৭ | ইমেইলঃ prothomraj@gmail.com

স্বত্ত্বাধিকারী ২০২৩ প্রথম রাজধানী। সমস্ত অধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতায়ঃ দেশি হোস্টিং।


উপরে ফিরে যান