Prothom Rajdhani
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • স্থানীয়
  • অর্থ বাণিজ্য
  • আন্তর্জাতিক
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • অন্যান্য
    • চাকরি
    • শিক্ষা
    • রকমারি
    • শিল্প ও সাহিত্য
Prothom Rajdhani
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • স্থানীয়
  • অর্থ বাণিজ্য
  • আন্তর্জাতিক
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • অন্যান্য
    • চাকরি
    • শিক্ষা
    • রকমারি
    • শিল্প ও সাহিত্য
টপ নিউজস্থানীয়

গাংনী উপজেলা পরিষদের সকল অনুষ্ঠান বয়কট করেছে সাংবাদিকেরা

দ্বারা Prothom Rajdhani ১৬ ডিসেম্বর, ২০২৫
১৬ ডিসেম্বর, ২০২৫ 135 দৃশ্যগুলি

মেহেরপুর প্রতিনিধি:
উপজেলা পরিষদের ভাড়া করা ক্যামেরাম্যানদের প্রতিবন্ধকতা ও সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে গাংনী উপজেলা পরিষদের আয়োজিত বিজয় দিবসসহ সকল অনুষ্ঠান বয়কট করেছেন গাংনী উপজেলার সর্ব স্তরের সাংবাদিকবৃন্দ। আজ মঙ্গলবার সকালে গাংনী ফুটবল মাঠে সকল সংগঠনের নেতৃবৃন্দ এক সংক্ষিপ্ত বৈঠকে এ সিদ্ধান্ত নেন।

আজ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। যথাযথ মর্যাদায় দিবসটি পালনের অংশ হিসেবে গাংনী উপজেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে। এরই ধারাবাহিকতায় সকাল ৯টায় গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয় ফুটবল মাঠে উপজেলা পরিষদের আয়োজনে কুঁচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শনীর প্রতিযোগিতার আয়োজন করা হয়। এসময় উপজেলা পরিষদের ভাড়া করা ক্যামেরাম্যান দিয়ে ভিডিও ধারণ করায় সাংবাদিকদের সংবাদ সংগ্রহ ও ভিডিও ধারনের সমস্যার সৃষ্টি হয়। এক পর্যায়ে উপজেলা পরিষদের ভাড়া করা ক্যামেরাম্যানরা সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরন করেন। বিষয়টি নিরসন না করে উপজেলা নির্বাহী অফিসারের জারীকারক আবু হানজালা ভাড়া করা ক্যামেরাম্যানদের পক্ষ নেন।

এ ঘটনার প্রতিবাদে উপস্থিত সাংবাদিকরা অনুষ্ঠানস্থল ত্যাগ করেন এবং সাংবাদিক নেতাগন তাৎক্ষনিক এক বৈঠকে উপজেলা পরিষদের আয়োজিত সকল অনুষ্ঠান বর্জনের সিদ্ধান্ত নেন।

সাংবাদিকদের দাবি, সংবাদ সংগ্রহে স্বাধীন ও পেশাদার পরিবেশ নিশ্চিত না হলে ভবিষ্যতেও উপজেলা পরিষদ কর্তৃক আয়োজিত সকল ধরনের কর্মসূচিতে অংশগ্রহণ করা সম্ভব হবে না।



শেয়ার করুন
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী খবর
মেহেরপুরে বিজয় দিবস প্যারেডের মহড়া অনুষ্ঠিত
পরের খবর
এক শর্তে মোস্তাফিজকে পুরো আইপিএলের জন্য এনওসি দিল বিসিবি

আরও পড়ুন

মেহেরপুরে গণভোট সচেতনতা বৃদ্ধিমূলক কর্মসূচি অনুষ্ঠিত

মেহেরপুর পুলিশ লাইন্সে পুনাকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

দুদকের মামলায় সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনকে গ্রেফতার দেখালো আদালত

মহাজনপুরে বিএনপির মহিলা সমাবেশ অনুষ্ঠিত

জনপ্রিয় খবর

  • পাঁচ কেজি গাঁজা সহ কুতুবপুর ইউনিয়নের সাবেক মেম্বার  সোহেল  আটক

  • মেহেরপুরে নৌকা ছেড়ে ট্রাকে উঠার হিরিক

  • মেহেরপুরের সাহসী ভাষা সৈনিক আওলাদ হোসেন

  • মেহেরপুর পৌর নির্বাচনে মেয়র পদে ৪ প্রার্থীর মনোনয়ন পত্র জমা

  • মেহেরপুরে এস এস সি ব্যাচ -৯৩ ও ৯৫ এর ইফতার মহাফিল

সর্বশেষ

  • মেহেরপুরে গণভোট সচেতনতা বৃদ্ধিমূলক কর্মসূচি অনুষ্ঠিত

  • মেহেরপুর পুলিশ লাইন্সে পুনাকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

  • দুদকের মামলায় সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনকে গ্রেফতার দেখালো আদালত

  • মহাজনপুরে বিএনপির মহিলা সমাবেশ অনুষ্ঠিত

  • গাংনীতে কৃত্রিম সার সংকট তৈরি করার অপরাধে দুই ডিলারকে চল্লিশ হাজার টাকা জরিমানা

  • মেহেরপুরে পাশাপাশি দুটি মাঠ থেকে ৪টি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি

  • মেহেরপুরের গাংনীতে ট্রলি চাপায় কৃষকের মৃত্যু

প্রথম রাজধানী

হোটেল বাজার মোড়, মেহেরপুর।
ফোন: +8801714938647
ইমেইল prothomraj@gmail.com

প্রকাশক ও সম্পাদক

সম্পাদক: মাহবুবুল হক পোলেন
ব্যবস্থাপনা সম্পাদক: মকিদুর রহমান
বার্তা সম্পাদক: মিজানুর রহমান অপু
ফোন: +8801714938647
ইমেইল: prothomraj@gmail.com

ফেসবুকে ফলো করুন

Facebook
  • Facebook
  • Twitter
  • Instagram

ফোনঃ +৮৮০১৭১৪৯৩৮৬৪৭ | ইমেইলঃ prothomraj@gmail.com

স্বত্ত্বাধিকারী ২০২৩ প্রথম রাজধানী। সমস্ত অধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতায়ঃ দেশি হোস্টিং।


উপরে ফিরে যান