Prothom Rajdhani
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • স্থানীয়
  • অর্থ বাণিজ্য
  • আন্তর্জাতিক
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • অন্যান্য
    • চাকরি
    • শিক্ষা
    • রকমারি
    • শিল্প ও সাহিত্য
Prothom Rajdhani
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • স্থানীয়
  • অর্থ বাণিজ্য
  • আন্তর্জাতিক
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • অন্যান্য
    • চাকরি
    • শিক্ষা
    • রকমারি
    • শিল্প ও সাহিত্য
টপ নিউজস্থানীয়

গাংনীতে নিম্নমানের ইট দিয়ে রাস্তা নির্মাণ,গ্রামবাসীর মানববন্ধন,

দ্বারা Prothom Rajdhani ১৫ ডিসেম্বর, ২০২৩
১৫ ডিসেম্বর, ২০২৩ 387 দৃশ্যগুলি

 

গাংনী প্রতিনিধি:

মেহেরপুরের গাংনী উপজেলার ধর্মচাকী গ্রামে নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা নির্মাণের অভিযোগে মানববন্ধন করেছে গ্রামবাসী। শুক্রবার দুপুরে রাস্তায় দাঁড়িয়ে মানববন্ধন করেন তারা। বিষয়টি জানতে পেরে কাজ বন্ধের নির্দেশ দেন গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রীতম সাহা।

গ্রামবাসী জানান, অত্যন্ত নিম্নমানের ইট দিয়ে সাহারবাটি ইউনিয়নের ভোমর দহ ধর্মচাকী গ্রামের রাস্তা তৈরি করছে।এটা সম্পূর্ণ নন গ্রেডের ইট। এই ইট দিয়ে রাস্তা তৈরি করলে কিছু দিনের মধ্যে আবার রাস্তা নষ্ট হয়ে যাবে।ভালো ইট দিয়ে কাজ না করলে আমরা রাস্তার কাজ করতে দেব না।আর এ ব্যাপারে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।

স্থানীয় বাসিন্দা মো.তরিকুল ইসলাম বলেন, নিম্নমানের ইট দিয়ে আমরা কাজ করতে দেব না।তাছাড়া  নিম্নমানের ইট দিয়ে কাজ করলে এ রাস্তা বেশি টেকসই হবে না।আর যে নিম্ন মানের ইট গুলো রাস্তায় দিয়েছে তা সরিয়ে নিয়ে ভালো ইট দিয়ে রাস্তা তৈরি করার অনুরোধ করছি।

সাহারবাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আকরাম আলী বলেন, আমরা চায় ভালো ইট দিয়ে কাজ করুক।কোন অনিয়ম করতে দেওয়া হবে না।

ঠিকাদার মোহাম্মদ হাফিজুর রহমান মোখলেস  জানান,যে ইটগুলো খারাপ রয়েছে সেগুলো তুলে নিয়ে ভালো ইট দিয়ে কাজ করব।

রাস্তার বিষয়টি জানতে গাংনী উপজেলা প্রকৌশলী ফয়সাল হোসেনকে ফোন দেয়া হলে তিনি ফোন রিসিভ করেননি।

গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রীতম সাহা বলেন, রাস্তায় নিম্নমানের কাজ হচ্ছে আমরা বিষয়টি অবগত হওয়ার পরপরই কাজ বন্ধ করে দিয়েছি।এছাড়া গাংনী  উপজেলা প্রকৌশলীকে বলে দিয়েছি সরেজমিনে গিয়ে যে বিষয়গুলো নিয়ে সমস্যা রয়েছে সেগুলো উঠিয়ে নেওয়ার জন্য।আমরা কোন অনিয়ম দেখতে চায় না।প্রতিটা কাজ স্বচ্ছতার সাথে করতে হবে।



শেয়ার করুন
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী খবর
গাংনীতে  বাঁশ চুরির মিথ্যা  মামলার প্রতিবাদে সংবাদ  সম্মেলন।
পরের খবর
যথাযোগ্য মর্যাদায় মেহেরপুরে মহান বিজয় দিবস পালিত

আরও পড়ুন

মুজিবনগর দিবসে স্মৃতিসৌধে মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা নিবেদন

মেহেরপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

মেহেরপুরে বিদ্যালয় ভবনে আটকা পড়া শিক্ষার্থী স্থানীয়দের তৎপরতায় উদ্ধার

আলমসাধুর ধাক্কায় দুই শিশু আহত, একজনের অবস্থা আশঙ্কাজনক

জনপ্রিয় খবর

  • পাঁচ কেজি গাঁজা সহ কুতুবপুর ইউনিয়নের সাবেক মেম্বার  সোহেল  আটক

  • মেহেরপুরে নৌকা ছেড়ে ট্রাকে উঠার হিরিক

  • মেহেরপুরের সাহসী ভাষা সৈনিক আওলাদ হোসেন

  • মেহেরপুর পৌর নির্বাচনে মেয়র পদে ৪ প্রার্থীর মনোনয়ন পত্র জমা

  • মেহেরপুরে এস এস সি ব্যাচ -৯৩ ও ৯৫ এর ইফতার মহাফিল

সর্বশেষ

  • মুজিবনগর দিবসে স্মৃতিসৌধে মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা নিবেদন

  • মেহেরপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

  • মেহেরপুরে বিদ্যালয় ভবনে আটকা পড়া শিক্ষার্থী স্থানীয়দের তৎপরতায় উদ্ধার

  • আলমসাধুর ধাক্কায় দুই শিশু আহত, একজনের অবস্থা আশঙ্কাজনক

  • দর্শনায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ পরিবারের

  • আলমডাঙ্গায় মোটরসাইকেলের ধাক্কায় শিশুর আহত

  • দামুড়হুদায় পাওয়ার টিলারের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

প্রথম রাজধানী

হোটেল বাজার মোড়, মেহেরপুর।
ফোন: +8801714938647
ইমেইল prothomraj@gmail.com

প্রকাশক ও সম্পাদক

সম্পাদক: মাহবুবুল হক পোলেন
ব্যবস্থাপনা সম্পাদক: মকিদুর রহমান
বার্তা সম্পাদক: মিজানুর রহমান অপু
ফোন: +8801714938647
ইমেইল: prothomraj@gmail.com

ফেসবুকে ফলো করুন

Facebook
  • Facebook
  • Twitter
  • Instagram

ফোনঃ +৮৮০১৭১৪৯৩৮৬৪৭ | ইমেইলঃ prothomraj@gmail.com

স্বত্ত্বাধিকারী ২০২৩ প্রথম রাজধানী। সমস্ত অধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতায়ঃ দেশি হোস্টিং।


উপরে ফিরে যান