Prothom Rajdhani
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • স্থানীয়
  • অর্থ বাণিজ্য
  • আন্তর্জাতিক
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • অন্যান্য
    • চাকরি
    • শিক্ষা
    • রকমারি
    • শিল্প ও সাহিত্য
Prothom Rajdhani
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • স্থানীয়
  • অর্থ বাণিজ্য
  • আন্তর্জাতিক
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • অন্যান্য
    • চাকরি
    • শিক্ষা
    • রকমারি
    • শিল্প ও সাহিত্য
জাতীয়টপ নিউজহাইলাইট

গাংনীতে উপজেলা পরিষদের জমি দখল করে ফুলকুঁড়ি স্কুল

দ্বারা Prothom Rajdhani ৩১ ডিসেম্বর, ২০২১
৩১ ডিসেম্বর, ২০২১ 505 দৃশ্যগুলি

প্রথম রাজধানী:
মেহেরপুরের গাংনীতে উপজেলা পরিষদের সরকারি জমি দখল করে আওয়ামী লীগ নেতা ‘ফুলকুঁড়ি কিন্ডার গার্টেন অ্যান্ড জুনিয়র হাইস্কুল’ গড়ে তুলেছেন। তবে উপজেলা নির্বাহী আফিসার স্কুলটিকে সরকারি বলে দাবি করলেও স্কুলের প্রধান শিক্ষক ও প্রাথমিক শিক্ষা বিভাগের কর্মকর্তারা বলছেন স্কুলটি বেসরকারি।
উপজেলা নির্বাহী অফিসার পদাধিকার বলে স্কুলটি পরিচালনা পরিষদের সভাপতি । সরকারি না হয়েও বেসরকারি এই স্কুল সব ধরনের সুযোগ-সুবিধা ভোগ করছে। উপজেলা প্রশাসন সেই সুবিধা দিচ্ছে। ১৯৮৯ খ্রিষ্টাব্দে গাংনী উপজেলা পরিষদ বাউন্ডারির মধ্যে ‘ফুলকুঁড়ি কিন্ডারগার্টেন অ্যান্ড জুনিয়র হাইস্কুল’ স্থাপন করেন ‘গাংনী পাইলট মাধ্যমিক স্কুল’র অবসরপ্রাপ্ত শিক্ষক সিরাজুল ইসলাম (৭০)। এই স্কুলের প্রধান শিক্ষক হিসাবে তিনি (বেসরকারি) জেলা কিন্ডারগার্টেন স্কুলগুলোর সংগঠনেরও সভাপতি। আবার তিনি মেহেরপুর জেলা আওয়ামী লীগেরও সহ সভাপতি।
গাংনী উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানম জানান উপজেলা পরিষদ চত্বরে সরকারি জমিতে যখন স্কুল তখন সেটি অবশ্যই সরকারি স্কুল। বেসরকারি কোনো শিক্ষাপ্রতিষ্ঠান কি সরকারি জমিতে থাকে? বলে তিনি উলটো প্রশ্ন করেন। তিনি বলেন পদাধিকারবলে তিনি স্কুলটির পরিচালনা কমিটির সভাপতি এবং স্কুলটিকে উপজেরা প্রশাসন থেকে সরকারি সব সুযোগ-সুবিধা দেওয়া হয়। তিনি সঠিকভাবে না জেনে কোনো কিছু জানতে বারণও করেন। তবে ৭০ ঊর্ধ্ব বয়সের একজন অবসরপ্রাপ্ত শিক্ষক কীভাবে একটি সরকারি স্কুলের প্রধান শিক্ষক-এ প্রশ্নের কোনো জবাব মেলেনি এই অফিসারের কাছে।
বিদ্যালয়টির প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম বলছেন, তাদের স্কুলটি বেসরকারি। সরকারি কর্মকর্তাদের ছেলেমেয়েরা স্কুলটির শিক্ষার্থী হওয়ায় সরকারি কিছু সুবিধা মেলে।
গাংনী উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহা. আলাউদ্দীন জানান, গাংনীতে ১৬২টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। ওই তালিকায় স্কুলটির নামগন্ধও নেই। তবে উপজেলা প্রশাসন থেকে সব ধরনের সরকারি সুযোগ-সুবিধা ভোগ করে স্কুলটি। শিক্ষা বিভাগ থেকে শুধু বই সরবরাহ করা হয়।



শেয়ার করুন
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী খবর
এসএসসির ফল পুনর্নিরীক্ষণ করতে যা করবেন
পরের খবর
ব্যর্থতাই বিএনপির পরম প্রাপ্তি: কাদের

আরও পড়ুন

দামুড়হুদায় নিখোঁজ নারীর হাত-পা বাঁধা রক্তাক্ত মরদেহ উদ্ধার

গাংনীতে যশোর অঞ্চলে টেকসই কৃষি প্রকল্পে উপজেলা পর্যায়ে কর্মশালা অনুষ্ঠিত

মেহেরপুরের গাংনী উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় যুবদলের হট্টোগল

স্টিয়ারিং ছিঁড়ে হোটেলে ঢুকল আলমসাধু, আহত তিন

জনপ্রিয় খবর

  • পাঁচ কেজি গাঁজা সহ কুতুবপুর ইউনিয়নের সাবেক মেম্বার  সোহেল  আটক

  • মেহেরপুরে নৌকা ছেড়ে ট্রাকে উঠার হিরিক

  • মেহেরপুরের সাহসী ভাষা সৈনিক আওলাদ হোসেন

  • মেহেরপুর পৌর নির্বাচনে মেয়র পদে ৪ প্রার্থীর মনোনয়ন পত্র জমা

  • মেহেরপুরে এস এস সি ব্যাচ -৯৩ ও ৯৫ এর ইফতার মহাফিল

সর্বশেষ

  • দামুড়হুদায় নিখোঁজ নারীর হাত-পা বাঁধা রক্তাক্ত মরদেহ উদ্ধার

  • গাংনীতে যশোর অঞ্চলে টেকসই কৃষি প্রকল্পে উপজেলা পর্যায়ে কর্মশালা অনুষ্ঠিত

  • মেহেরপুরের গাংনী উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় যুবদলের হট্টোগল

  • স্টিয়ারিং ছিঁড়ে হোটেলে ঢুকল আলমসাধু, আহত তিন

  • এনজিও কর্মি থেকে কোটিপতি অনলাইন জুয়ার মাষ্টার মাইন্ড পলাশ

  • মেহেরপুরে মাদক মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন, ‘ষড়যন্ত্র’ দাবি স্থানীয়দের

  • মেহেরপুরে রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

প্রথম রাজধানী

হোটেল বাজার মোড়, মেহেরপুর।
ফোন: +8801714938647
ইমেইল prothomraj@gmail.com

প্রকাশক ও সম্পাদক

সম্পাদক: মাহবুবুল হক পোলেন
ব্যবস্থাপনা সম্পাদক: মকিদুর রহমান
বার্তা সম্পাদক: মিজানুর রহমান অপু
ফোন: +8801714938647
ইমেইল: prothomraj@gmail.com

ফেসবুকে ফলো করুন

Facebook
  • Facebook
  • Twitter
  • Instagram

ফোনঃ +৮৮০১৭১৪৯৩৮৬৪৭ | ইমেইলঃ prothomraj@gmail.com

স্বত্ত্বাধিকারী ২০২৩ প্রথম রাজধানী। সমস্ত অধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতায়ঃ দেশি হোস্টিং।


উপরে ফিরে যান