Prothom Rajdhani
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • স্থানীয়
  • অর্থ বাণিজ্য
  • আন্তর্জাতিক
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • অন্যান্য
    • চাকরি
    • শিক্ষা
    • রকমারি
    • শিল্প ও সাহিত্য
Prothom Rajdhani
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • স্থানীয়
  • অর্থ বাণিজ্য
  • আন্তর্জাতিক
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • অন্যান্য
    • চাকরি
    • শিক্ষা
    • রকমারি
    • শিল্প ও সাহিত্য
জাতীয়

আওয়ামী লীগকে বিচারের মুখোমুখি করতে তদন্ত কর্মকর্তা নিয়োগ

দ্বারা Prothom Rajdhani ৭ অক্টোবর, ২০২৫
৭ অক্টোবর, ২০২৫ 467 দৃশ্যগুলি

প্রথম রাজধানী

আওয়ামী লীগকে ‘অপরাধী সংগঠন’ হিসেবে বিচারের মুখোমুখি করতে আনুষ্ঠানিকভাবে তদন্ত কার্যক্রম শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ লক্ষ্যে আজ মঙ্গলবার তদন্ত কর্মকর্তাদের নিয়োগ দেওয়া হয়েছে। চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম দুপুরে ট্রাইব্যুনাল কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত প্রক্রিয়া চলমান ছিল। আজ আনুষ্ঠানিকভাবে তদন্তকাজ শুরু হয়েছে এবং তদন্ত কর্মকর্তাদের নিয়োগ দেওয়া হয়েছে। তাঁরা দ্রুত তদন্তকাজ সম্পন্ন করবেন। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।’ এর আগে, গত ৫ অক্টোবর চিফ প্রসিকিউটর জানিয়েছিলেন, মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে প্রাথমিক তদন্ত শুরু করার প্রক্রিয়া চলছে। অভিযোগটি দায়ের করেছিল জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) নামের একটি রাজনৈতিক দল। তাজুল ইসলাম সে সময় বলেছিলেন, ‘মানবতাবিরোধী অপরাধের অভিযোগে এনডিএম যে আবেদন করেছে, সেটির ভিত্তিতেই আমরা প্রাথমিক তদন্তের প্রস্তুতি নিচ্ছি। তদন্ত আনুষ্ঠানিকভাবে শুরু হলে বলতে পারব, আওয়ামী লীগের বিচারের বিষয়টি কত দূর অগ্রসর হয়েছে।’ নতুন নিয়োগের মধ্য দিয়ে এখন সেই তদন্ত কার্যক্রম আনুষ্ঠানিক রূপ পেল। তদন্ত কর্মকর্তারা আগামী কয়েক সপ্তাহের মধ্যে প্রাথমিক তথ্য-প্রমাণ সংগ্রহ ও সাক্ষ্যগ্রহণ শুরু করবেন বলে জানা গেছে। আইন বিশেষজ্ঞদের মতে, এটি বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এক গুরুত্বপূর্ণ অধ্যায় হতে পারে। কারণ, দল হিসেবে কোনো রাজনৈতিক সংগঠনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্ত শুরুর ঘটনা দেশের ইতিহাসে এই প্রথম।



শেয়ার করুন
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী খবর
যে কারণে রাশিয়া নয়, যুদ্ধে জিতবে ইউক্রেনই
পরের খবর
২২৪ দিন পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন রোহিত ও কোহলি

আরও পড়ুন

এনসিপি থেকে পদত্যাগ করেছেন ডা. তাসনিম জারা, স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা-৯ থেকে লড়বেন

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে অগ্নিসংযোগ, ঘুমন্ত শিশুর মৃত্যু

হাদি-হত্যার হোতা কে এই শাহীন?

বাবাকে শেষ কথা কী বলেছিলেন রুমী

জনপ্রিয় খবর

  • পাঁচ কেজি গাঁজা সহ কুতুবপুর ইউনিয়নের সাবেক মেম্বার  সোহেল  আটক

  • মেহেরপুরে নৌকা ছেড়ে ট্রাকে উঠার হিরিক

  • মেহেরপুরের সাহসী ভাষা সৈনিক আওলাদ হোসেন

  • মেহেরপুর পৌর নির্বাচনে মেয়র পদে ৪ প্রার্থীর মনোনয়ন পত্র জমা

  • মেহেরপুরে এস এস সি ব্যাচ -৯৩ ও ৯৫ এর ইফতার মহাফিল

সর্বশেষ

  • মুজিবনগর দিবসে স্মৃতিসৌধে মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা নিবেদন

  • মেহেরপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

  • মেহেরপুরে বিদ্যালয় ভবনে আটকা পড়া শিক্ষার্থী স্থানীয়দের তৎপরতায় উদ্ধার

  • আলমসাধুর ধাক্কায় দুই শিশু আহত, একজনের অবস্থা আশঙ্কাজনক

  • দর্শনায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ পরিবারের

  • আলমডাঙ্গায় মোটরসাইকেলের ধাক্কায় শিশুর আহত

  • দামুড়হুদায় পাওয়ার টিলারের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

প্রথম রাজধানী

হোটেল বাজার মোড়, মেহেরপুর।
ফোন: +8801714938647
ইমেইল prothomraj@gmail.com

প্রকাশক ও সম্পাদক

সম্পাদক: মাহবুবুল হক পোলেন
ব্যবস্থাপনা সম্পাদক: মকিদুর রহমান
বার্তা সম্পাদক: মিজানুর রহমান অপু
ফোন: +8801714938647
ইমেইল: prothomraj@gmail.com

ফেসবুকে ফলো করুন

Facebook
  • Facebook
  • Twitter
  • Instagram

ফোনঃ +৮৮০১৭১৪৯৩৮৬৪৭ | ইমেইলঃ prothomraj@gmail.com

স্বত্ত্বাধিকারী ২০২৩ প্রথম রাজধানী। সমস্ত অধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতায়ঃ দেশি হোস্টিং।


উপরে ফিরে যান